ডি আর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সি গ্রুপে শীর্ষস্থানে পৌছে গেছে কলম্বিয়া। ২৪ জুন সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচে কলম্বিয়া জয় পায় ম্যাচের ৭৬ মিনিটে দানিয়েল মুনিওজের মাধ্যমে। ম্যাচের কলম্বিয়ার জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। তবে কয়েক মিনিটের মধ্যে দু’বার কঙ্গোর জালে বল পাঠিয়েও গোল পাননি লুইস দিয়াজ। কলম্বিয়ার অন্যতম তারকাদের একজন দিয়াজের প্রথম গোলটি বাতিল হয় ফাউল করায়, পরেরটি অফসাইডে থাকায়। একমাত্র গোলদাতা মুনিওজ ম্যাচের ৮ মিনিটেই সাফল্য পেয়েছিলেন। তবে সেই গোলও বাতিল হয়েছিল অফসাইডের কারণে। কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি বেশ ক’টি দারুণ সেভ না করলে তাদের বড় ব্যবধানে হারের লজ্জা পেতে হতো।
পর্তূগাল ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয়ায় এবং গ্রুপের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার জয়ে আর কোন সুযোগই থাকলো না উজবেকদের। তাদের বিদায় নিশ্চিত হলেও কাগজে কলমে এখনও নক-আউটে যাওয়ার সুযোগ রয়েছে কঙ্গোর। শেষ ম্যাচে তারা ২৮ জুন উজবেকদের বিরুদ্ধে খেলবে। অণ্যদিকে পর্তূগাল ৪ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে খেলবে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে আসরের নক-আউট নিশ্চিত করা কলম্বিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত. এই গ্রুপ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তূগালেরও।
















