চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

সর্বশেষ:

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি জেনে নিন

জেনে নিন পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০২৬ | ৪:০৭ অপরাহ্ণ

গরমের দিনে ঠান্ডা কিছু খেতে কার না ভালো লাগে! আর সেই ঠান্ডা খাবার যদি হয় পাকা আমের স্বাদে ভরপুর ঘরে তৈরি মালাই কুলফি, তাহলে তো কথাই নেই। এটি দেখতেও বেশ আকর্ষণীয় হয়। আপনার বাড়িতে যদি পাকা আম থাকে তাহলে আজই তৈরি করে খেতে পারেন পাকা আমের মালাই আইসক্রিম। এটি খেতে শিশুরাও বেশ পছন্দ করবে।

জেনে নেওয়া যাক পাকা আমের মালাই আইসক্রিম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

১.পাকা আম- ২টি

২.ঘন দুধ- ১ কাপ

৩.গুঁড়া দুধ- ৩-৪ চামচ

৪.দুধের সর- ২ চামচ

৫.চিনি- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

আম মুখের কাছটা কেটে এর ভেতর থেকে আঁটি বের করে নিন। এবার একটি পাত্রে আম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে জ্বাল দিয়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সেই মিশ্রণ আমের ভেতরে ঢেলে মুখ বন্ধ করে দিন। এভাবে আম দুটি ফ্রিজে রেখে দিন সারারাত অথবা অন্তত ৫-৬ ঘণ্টা। এবার বের আমের খোসা তুলে ফেলে কেটে পরিবেশন করুন সুস্বাদু আমের মালাই কুলফি।

 

পূর্বকোণ/এএইচ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট