চট্টগ্রাম বুধবার, ২৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রাইফেল উদ্ধার

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রাইফেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭। উদ্ধার অস্ত্রটি একটি জার্মান প্রযুক্তির ‘এইচকেজিথ্রি’ রাইফেল বলে নিশ্চিত করেছে র‌্যাব।

 

বুধবার (২৪ জুন) ভোর পৌনে ৫টায় হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, চান্দগাঁও থানাধীন হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি পরিত্যক্ত বিদেীশ অস্ত্র পড়ে আছে; এমন তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে অভিযানে যায় র‌্যাব। এসময় হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকার জলিলের সীমানা প্রাচীর ঘেরা একটি ফাঁকা জায়গা থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসহ ওই রাইফেলটি উদ্ধার করা হয়।

 

উদ্ধার আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ভারি অস্ত্রটি সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট