বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার লেমুছড়ি ইউনিয়েনর খুরিক্ষং এলাকার পাহাগের ঢালু থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেমুছড়ি ইউনিয়নের খুরিক্ষং দক্ষিণ পাহাড়ের ঢালুতে সাদা প্লাস্টিক মোড়ানো ৩টি দেশীয় তৈরি বন্দুক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক। তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ৩টি বন্দুক উদ্ধার করা হয়। এসব অস্ত্র কারা […]