এক হাজার একশ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে টেকনাফে এসেছেন সাজ্জাদ হোসেন সাগর নামে ২৪ বছর বয়সী এক শিক্ষার্থী। তার যাত্রা শুরু হয়েছিল দেশের এক প্রান্ত তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে। আর শেষ হয়েছে আরেক প্রান্তে টেকনাফ জিরো পয়েন্টে। তিনি কোনো পেশাদার অ্যাথলেট নন। নন কোনো বিখ্যাত পরিবেশবাদীও। একজন সাধারণ শিক্ষার্থী। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন। তবে ভাবনার গভীরতায় এবং সাহসে তিনি অনেক ‘অসাধারণ’ মানুষকেও পেছনে ফেলেছেন। সাজ্জাদের এই ছয় দিনের সাইকেল যাত্রার পেছনে একটি গভীর বার্তা ছিল- […]