চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি ও ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পশ্চিম গহিরা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সৈয়দ নুর (৪৫), জুইদণ্ডী গ্রামের মো. হোসেনের ছেলে নাজিম (২৪), বটতলী মাঝের পাড়া এলাকার জাকের সওদাগরের ছেলে মো. রুবেল (২৭), লেদু মিয়ার ছেলে মো. শাহাজাহান (৩২) ও বটতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালু সিকদার বাড়ির ছগির আহমদের ছেলে রফিক। এ […]