ওমান থেকে এসে পাকা ঘর নির্মাণ করছিলেন। আগামী ১৯ আগস্ট ওমানে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আর নিজ কর্মস্থলে ফেরা হলো না রাউজানের প্রবাসী যুবক আবদুল্লাহ রহিম সাজ্জাদের (২৪)। সেই স্বপ্নের নির্মাণাধীন ঘরে জমে যাওয়া পানি সরাতে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হল তার। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানছিপাড়ায় ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী। নিহত আবদুল্লাহ রহিম সাজ্জাদ […]