কক্সবাজারের উপকূলীয় এলাকার শীর্ষসন্ত্রাসী সাহাব উদ্দিনকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চকরিয়ার বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনা গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মতে, তারই বাড়িতে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় দফা অভিযান চালায় পুলিশ। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি কিরিচ ও ২টি দা উদ্ধার হয়। গ্রেপ্তার সাহাব উদ্দিন ওই এলাকার আব্দুল করিমের ছেলে। এ তথ্য নিশ্চিত […]