চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৫টি চোরাই মোবাইলসহ মো. হারুনুর রশিদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হারুনুর রশিদ কুমিল্লা জেলার লাকসাম থানার কান্দিরপাড় ইউপির আব্দুল মালেকের ছেলে। রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় পুরাতন রেল স্টেশনের উল্টা দিকে যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি জানান, গতকাল রাতে সাড়ে ১০টায় পুরাতন রেল স্টেশনের উল্টা দিকে যাত্রী ছাউনির সামনে থেকে ৫টি চোরাই মোবাইলসহ […]