চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফাইল ইসলাম বলেছেন, খাদ্যাভ্যাসে সচেতনতাই মিলবে রোগ থেকে মুক্তি। এছাড়া পারিবারিক ও সামাজিক বন্ধন অটুট এবং প্রয়োজনীয় দৈনন্দিন জীবন প্রণালীও রোগ থেকে সহজে পরিত্রাণ দেবে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবসে সার্কিট হাউস মিলনায়তনে হার্ট এটাক প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে […]