চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক বিক্রেতা মাত্র পাঁচটি ডাব বিক্রি করছিলেন। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে সন্দেহজনক হলে বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ডাব মজুদের কথা স্বীকার করে। পরে একটি ফার্মেসির পিছনে কয়েকশ ডাব মজুদ করে রাখার তথ্য দেয় সে। ডাব মজুদ করে রাখার অপরাধে ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আরেক বিক্রেতাকে ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকা বিক্রির অপরাধে পাঁচশ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ […]