চা ব্যবসার লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে বেআইনিভাবে চা ব্লেন্ডিং ও মোড়কজাতকরণ এবং বিক্রয় ও বিপণন করায় আছিব ব্রাদার্স এর খুচরা-পাইকারি এবং ব্লেন্ডার লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ চা বোর্ড। সোমবার (১৮ সেপ্টেম্বর) এক পত্রের মাধ্যমে লাইসেন্স বাতিল সংক্রান্ত আদেশ দেয় চা বোর্ড। উল্লেখ্য, গত ১০-১২ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমান আদালত চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বানুবাজার এলাকায় এবং আগ্রাবাদ বেপারি পাড়ায় ‘আছিব ব্রাদার্স’ এর চা গুদামে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানটির গুদামে সাড়ে চার হাজার কেজি মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত ও জমাটবাধা খন্ড […]