দিনভর বেচাবিক্রি না হলেও বিকেলের দিকে কিছুটা বেড়েছে বেচাবিক্রি। মেলার ৭০টি স্টলে প্রায় হাজার জাতের ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধনকারী, বিরল ও বিলুপ্তপ্রায় দেশি-বিদেশি গাছ উঠেছে। এসব গাছ ২০ টাকা থেকে ২০ হাজার টাকা দামের। চন্দন নগর বনফুল নার্সারিতে ১৬ হাজার টাকা দামের নৌকা আকৃতির একটি শেওড়া গাছ উঠেছে। আরণ্যক নার্সারিতে বিদেশি জাতের লাকি ব্যাম্বো নামের এক জাতের সৌন্দর্যবধন গাছ উঠেছে। গাছটির বাজার মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া থাই জবা, লিপস্টিক ফুল ২শ থেকে ৪শ টাকার মধ্যে মিলছে। কাঠি মুন, মিয়া […]