ভবনের নকশা অনুমোদনের ফরমে ব্যাংকের সিল-স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ উঠার এক সপ্তাহ পার হয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই জালিয়াতির সঙ্গে জড়িতরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এমন কি এ ঘটনায় কোন তদন্ত কমিটিও গঠন করেনি সংস্থাটি। অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ’র কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে সেবা প্রার্থীদের কাছে সিডিএ’র সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন তারা। জানা যায়, সিডিএ’র অথরাইজড বিভাগের এমএলএসএস ও […]