ওয়াসার পানিতে লবণাক্ততা ও আসন্ন রমজানের প্রস্তুতি জানতে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী একেএম ফজলুল্লাহ’র দপ্তরে ছুটে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। রবিবার (৩ মার্চ ২০২৪ইং) সকালে ওয়াসা এমডি’র সাথে তার দপ্তরে মতবিনিময় করেন সুজন। এসময় সুজন তার ফেসবুকে প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ওয়াসার এমডি’র নিকট হস্তান্তর করেন। এ সময় চসিক সাবেক প্রশাসক সুজন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রাম শহরের প্রায় […]