চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম

নগরীর গুলজার টাওয়ারের কম্পিউটার গ্যালারি নামক দোকানে হামলার ঘটনায় চকবাজার থানায় কাউন্সিলর টিনুসহ ৯০ জনের নামে মামলা করেছেন মো.হাবিব উল্ল্যাহ নামের এক ব্যক্তি। বুধবার (১১ সেপ্টেম্বর) চকবাজার থানায় গত ৭ সেপ্টেম্বরের এই ঘটনায় তিনি মামলাটি করেছেন বলে জানা গেছে। এতে অজ্ঞাত আর ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।   মামলায় চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সাদাম হোসেন ইভান, নাইমুল হাসান তুষার, আবতাহী কবির ওয়াসী, আব্দুল জিলানি, মো.শাহেদসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়।      পূর্বকোণ/আরআর/পারভেজ

১১ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:১৬