বাকলিয়া থানাধীন চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ডুকে পড়েছে। এসময় কয়েকটি যানবাহনকে চাপা দিয়েছে ট্রাকটি । এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতুর টোলপ্লাজার আগে ওভারব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ট্রাকের ধাক্কায় নিহতদের একজন মো. ফয়সাল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাংলাপাড়া এলাকার মীর আহমদের ছেলে। শহর […]