নগরীর দুই নম্বর গেট এলাকায় দিনে দুপুরে পণ্যবাহী যানবাহনে ঝাঁপিয়ে পড়ছে ড্যান্ডিসেবনকারীরা। কোনোমতেই থামানো যাচ্ছে না ড্যান্ডিসেবীদের উৎপাত। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে তাদের উৎপাত। গতকাল বেলা পৌনে ১২টার সময় দুই নম্বর গেট এলাকায় মুরগিবাহী একটি ভ্যান থেকে মুরগি ছিনিয়ে নিচ্ছিল এক ড্যান্ডি সেবনকারীরা। এসময় স্থানীয় লোকজন পিটুনি দেয় ওই ড্যান্সিসেবনকারীকে। নগরীর ২ নম্বর গেট, সিএন্ডবি কলোনি, ফরেস্ট গেট ও ষোলশহর রেল স্টেশন এলাকাজুড়ে ড্যান্ডিসেবী শিশু-কিশোরদের নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীরা। মুখে পলিথিন লাগিয়ে সারাদিন […]