বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতা সংগঠনটির সমন্বয়কদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ এনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান অভিযোগের বিষয়ে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক রিদুয়ান সিদ্দিকী মামলাটি দায়ের করেন। রিদুয়ান ফটিকছড়ি থানার নানুপুর ইউনিয়নের শাহ সিদ্দিক বাড়ির আবদুর রহিমের ছেলে। মামলায় অভিযুক্তরা হলেন, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান […]