নির্বাচনি দায়িত্ব শেষে ফেরার পথে চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান। তিনি বলেন, ২৩ জন আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আনসার সদস্য মো. […]