চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

ইপিজেডে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ পাড়া এলাকার ‘সাগর ভিলা’র একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তল্লাশি চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীত নেজামের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২০০ পিস।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামি নেজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বন্দরটিলা এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে নিয়মিত মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

 

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট