চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আর্বজনার পাশে রান্না, লালদিঘীর হোটেল সোনালীকে লাখ টাকা জরিমানা

আর্বজনার পাশে রান্না, লালদিঘির হোটেল সোনালীকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর লালদিঘির হোটেল সোনালীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৫ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, রান্নাঘরে আর্বজনা স্তুপের পাশে খাবার তৈরি করা হচ্ছিলো হোটেল সোনালীতে। এসময় আর্বজনা থেকে মাছি উড়ে এসে খাবারে বসেছিল। অভিযানে একই এলাকায় অবস্থিত হোটেল কর্ণফুলীকে খাদ্যপণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদা আক্তার। আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট