চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

কোতোয়ালীর পাথরঘাটায় অ্যাম্বুলেন্সসহ আটক ২

রোগী নয়, অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

কক্সবাজার থেকে ঢাকায় পাচার হচ্ছিলো ১ লাখ ৫ হাজার ইয়াবা

অনলাইন ডেস্ক

৬ মে, ২০২৬ | ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশের দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও তার সহযোগী মো. আফসার (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় নেওয়া হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট