চট্টগ্রামের কোতোয়ালীর ইডেন হোটেল নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ( ১০ মে) হোটেলটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আমেনা আক্তার (২৫) ও আসলাম হোসেন (৩১)।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে একজন মহিলা ও একজন পুরুষসহ মোট ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর


















