অর্থের মামলায় রিয়াজউদ্দিন বাজারের নেক্সট ফ্যাশনের মালিকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১১ মে) কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- কাজীর দেউরির ভিআইপি টাওয়ার শপিং মলের সৌদিয়া টেক্সটাইল ও এক্সপোর্ট জোনের মালিক সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম উদ্দিন ও তামাকুমন্ডি লেনের প্রফেসর মার্কেটের নেক্সট ফ্যাশনের মালিক ওয়ারেন্টভুক্ত আসামি মুরাদ মাহমুদ।
পুলিশ জানায় তাদের গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হইয়াছে।
পূর্বকোণ/আরআর


















