চট্টগ্রাম নগরের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) লালদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব।
গ্রেপ্তাররা হলেন— মো. ফারুকুজ্জামান মুমিন (৪০), মো. জুয়েল রানা (৩৪), তানভীর হোসেন শারফিন (২৭), মো. সোহেল রানা (২৩) ও মো. বেলাল হোসেন (২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রামের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজারে আসা ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনা করছিল।
পূর্বকোণ/আরআর


















