চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পথচারী আহত হয়েছেন।
রবিবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান। তিনি পূর্বকোণকে বলেন, কদমতলীতে ট্রেনে কাটা পড়ে এক পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
পূর্বকোণ/এএইচ
















