চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চসিকের লোগো

চসিকের বিবৃতি

‘জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোন গ্রাফিতি মোছার নির্দেশ মেয়র দেন নি’

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর কোথাও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার কোনো নির্দেশনা দেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে যে আলোচনা চলছে, সে প্রেক্ষাপটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান মেয়র।

 

 

এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সবসময় নগরীর সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছেন। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ গ্রাফিতি অপসারণের প্রশ্নই ওঠে না।

 

 

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কার্যক্রম পরিচালনা করেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট