চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে ‘সার্থক’ হিসেবে অভিহিত করেছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সরকারের লক্ষ্য অনুযায়ী ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়েই চট্টগ্রামে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন কেন্দ্রে দীর্ঘ লাইনের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জেলা প্রশাসক বলেন, দুটি ব্যালটে ভোট গ্রহণ এবং বিশেষ করে বোরকা পরিহিত নারী ভোটারদের পরিচয় যাচাইয়ে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় লাইনে অপেক্ষার সময় দীর্ঘ হয়েছে। তবে […]