চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি, সায়মন আইসবারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে সায়মন আইসবারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) বন্দর থানার পোর্ট কানেকটিং রোডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই জরিমানা আদায় করেন।

এছাড়া পৃথক অভিযানে তিনি ফকিরহাটের ওরিয়েন্ট হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, কাঁচা ও রান্না করা মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে একসাথে রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন। 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট