চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৬ | ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ছমদিয়া পুকুর পাড় নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছদাহা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের শামসুল হকের ছেলে দোছ মোহাম্মদ (৩০), কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আবুল হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৫)।

 

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ডাম্পার ট্রাক ও এস্কেভেটরের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। 

 

বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, মাটি কাটার স্থান থেকে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট