চট্টগ্রাম রবিবার, ২১ জুন, ২০২৬

সর্বশেষ:

ল্যাপটপ ব্যাগে পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

ল্যাপটপ ব্যাগে পাচারের চেষ্টা, কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার সংবাদদাতা

২১ জুন, ২০২৬ | ৪:৫২ অপরাহ্ণ

কক্সবাজার বিমানবন্দর দিয়ে পাচারের সময় ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি।

 

রবিবার (২১ জুন) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক জেসমিন আক্তার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়াণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হারুন মিয়া এবং মায়ের নাম মৃত শাহেনা আক্তার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করে জানান, নভোএয়ারের ঢাকাগামী ‘ভিকিউ-৯২২’ ফ্লাইটের যাত্রী হিসেবে জেসমিন আক্তার বোর্ডিং পাস সংগ্রহ করেন। পরবর্তীতে অভ্যন্তরীণ হোল্ড লাগেজ স্ক্যানিং জোনে পার হওয়ার সময় তার ল্যাপটপ ব্যাগটি স্ক্যানারে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়। এ সময় সিভিল এভিয়েশনের কর্তব্যরত নিরাপত্তা কর্মী রাকেশ দে ব্যাগটি নিখুঁতভাবে পরীক্ষা করতে গিয়ে বিশেষ কারসাজি শনাক্ত করেন। ল্যাপটপ ব্যাগের দুই পাশের ‘শকপ্রুফ’ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে ইয়াবাগুলো স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল। পরে ব্যাগটি কেটে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা এই বিশাল মাদক চালান জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই যাত্রীকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ উদ্ধার ইয়াবাসহ আটক নারীকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও নিয়মিত মামলার জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট