চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলের উপ-কমিটি

ক্রীড়া প্রতিবেদক

২০ জুন, ২০২৬ | ৯:২৬ অপরাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির জরুরি সভা ২০ জুন শনিবার দুপুরে সিজেকেএস কনফারেন্স রুমে টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ। সভায় টুর্নামেন্টের সামগ্রীক দিক তুলে ধরে বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

 

সভায় মাসব্যাপী এই টুর্নামেন্টকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৯টি উপ-কমিটি গঠন করা হয়। গঠিত উপ-কমিটির আহ্বায়কগণ হলেন, আপ্যায়নে ইয়াসিন চৌধুরী লিটন, সাজসজ্জায় হারুণ জামান, মিডিয়ায় শওকত আজম খাজা, অভ্যর্থনায় কাজী বেলাল, প্রচারে আহামেদুল আলম রাসেল, মাঠ পরিচালনায় হাজী মোহাম্মদ সালাউদ্দিন, শৃঙ্খলায় শাহ আলম, বাছাই কমিটির মো. মামুন উদ্দিন ও নিষ্পত্তি কমিটির ইসকান্দর মির্জা।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট