চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৬ | ৩:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬)।

জানা যায়, শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে মসজিদের ইমাম তামজিদ রহমান অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে আসরের নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরে এসে ওই কক্ষে গিয়ে টাকা না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়ে নিশ্চিত তিনি হন। এ ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে মসজিদের ইমাম সদরঘাট থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে সদরঘাট থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে চুরির সঙ্গে জড়িত আরিফ (৩৬) নামে এক ব্যক্তিকে শনাক্ত করে।

 

পরে হালিশহর ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজার সংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত মো. সুমন (৩৬) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে চুরির আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মসজিদের টাকা চুরির অভিযোগ পাওয়ার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত ও আটক করা হয়। দুই আসামির কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট