চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

থানা চত্বরের গাছে জাম পাড়তে গিয়ে আহত পুলিশ সদস্য

থানা চত্বরের গাছে জাম পাড়তে গিয়ে আহত পুলিশ সদস্য

রাজস্থলী সংবাদদাতা

২০ জুন, ২০২৬ | ৯:০০ অপরাহ্ণ

রাঙ্গামাটির রাজস্থলী থানার বাউন্ডারির ভেতরে থাকা গাছ থেকে জাম পাড়তে গিয়ে হাবিব (৪৮) নামে পুলিশের এক টেলিফোন অপারেটর গুরুতর আহত হয়েছেন।

 

আজ শনিবার (২০ জুন ) সকালে থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

 

আহত হাবীব রাজস্থলী থানায় পুলিশের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নে।

 

বিষয়টি নিশ্চিত করেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন। তিনি বলেন, শনিবার সকাল ১১টার দিকে হাবীব ব্যাগ নিয়ে গাছে উঠে জাম পাড়া শুরু করেন। একপর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে রাজস্থলী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

অবস্থার অবনতি হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট