দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক আবসার মাহফুজের মমতাময়ী মা মোছাম্মৎ হাজেরা খাতুন (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জানা যায়, মোছাম্মৎ হাজেরা খাতুন গত বৃহস্পতিবার স্ট্রোক করলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। আজ বাদ মাগরিব গ্রামের বাড়ি পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নে শাহ মুহাম্মদ মুসা মিয়ার বাড়ি সংলগ্ন সৈয়দ খান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসীম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক ছবুর শুভ।
















