চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় চ্যাম্পিয়ন সানশাইন গ্রামার

ক্রীড়া প্রতিবেদক

১৯ জুন, ২০২৬ | ৫:১১ অপরাহ্ণ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল। ১৮ জুন সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত বিভাগী ফাইনালে তারা ৮৪ রানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়াকে হারায়। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে সানশাইন গ্রামার স্কুল (কার্টেল) ২১ ওভারে ৬ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীলাচল বড়–য়া ও আদিল চৌধুরী উভয়ে সর্ব্বোচ ৪৬ ও মিফতাউল আলম ৪২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া ২১ ওভারে ৫ উইকেটে ১১৮ রান করে। দলের পক্ষে ইশতিয়াক আহামেদ করেন অপরাজিত সর্ব্বোচ ৫০ রান। বল হাতে সানশাইন গ্রামার স্কুলের আদিল চৌধুরী ও মিফতাউল আলম এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান ২ টি করে উইকেট লাভ করে। ম্যাচ সেরা নির্বাচিত হন সানশাইন স্কুলের আদিল চৌধুরী।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিসিবি পরিচালক ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, বিসিবি চট্টগ্রাম ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান, ক্রীড়া সংগঠক আলী আহসান রাজু, মো. মামুন উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকতাগণ।
বিভাগীয় চ্যাম্পিয়ন সানশাইন গ্রামার স্কুল ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে ২২ জুন ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট