চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২০ জুন, ২০২৬ | ৪:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গ্রেপ্তার জমির হোসেন প্রকাশ হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া মৃত সৈয়দ হোসেনের ছেলে।

 

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের আল-ফয়সাল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত  আসামি জমির হোসেন প্রকাশ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট