ফটিকছড়ি পৌর সদরের একটি ব্যাচেলর বাসা থেকে মুহাম্মদ ফারুক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর সদরের পুরাতন বিদ্যুৎ অফিসের সামনের একটি দ্বিতল ভবন থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ফারুক উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধামারকিল এলাকার নুরুল আবছারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
নিহতের বাবা নুরুল আবছার অভিযোগ করে বলেন, “আমার ছেলে সকালে সবার সাথে কথা বলেছে। আমার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে”।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















