কক্সবাজারের পেকুয়ায় কাজল রেখা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাজল রেখা পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মেয়ে।
শনিবার (২০ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পূর্বকোণ/পিআর
















