চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

বান্দরবানে সাঙ্গু নদীতে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পার হলেও মেলেনি সন্ধান

বান্দরবানে সাঙ্গু নদীতে শিশু নিখোঁজ, ১৮ ঘণ্টা পার হলেও মেলেনি সন্ধান

বান্দরবান প্রতিনিধি

২০ জুন, ২০২৬ | ১২:৫৬ অপরাহ্ণ

বান্দরবানের সাঙ্গু নদীতে ডুবে যাওয়ার ১৮ ঘণ্টা পার হলেও এখনো নিখোঁজ ১১ বছর বয়সী শিশু মো. আরেফিনের সন্ধান মেলেনি।

 

নিখোঁজ শিশু আরেফিন বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামলি হকের ছেলে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় শহরের বালাঘাটা এলাকায় সাঙ্গু নদী থেকে শিশুটি নিখোঁজ হয়।

 

আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানিয়েছেন, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। এ কারণে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল আনা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে নদীর চরে ফুটবল খেলা শেষে হাত-মুখ ধোয়ার সময় পড়ে যায় আরেফিন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয়রাও তল্লাশি কার্যক্রমে অংশ নেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট