চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৬ | ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার আলী আকবর উপজেলার ছিন্নমূল ৪ নং সমাজের আলী আহমদের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য নিহতের মামলায় গতকাল বিকাল পৌনে ৫টায় সলিমপুর এলাকা থেকে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট