চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল আনোয়ার হামজাটিলা এলাকার মৃত ফজল করিমের ছেলে।
শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানিয়েছেন, নিহত মুক্তিযোদ্ধা আগে ও নাকি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। মূলত প্রতিবেশীর কাছ থেকে বিক্রিত জমির টাকা না পাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েন। শেষতক বাড়ির সিড়ির রেলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় ওই মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর
















