চট্টগ্রাম শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সর্বশেষ:

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২?

ফুটবল মাঠে ফরমেশনেই বাজিমাত!

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৬ | ৪:৩১ অপরাহ্ণ

৪-৪-২, ৪-২-৩-১, ৪-৩-৩ কিংবা ৫-৩-২, মাঠের লড়াইয়ে যে কোন দলের কোচই এ জাতীয় কোন ছক বা ফরমেশনে তার দলকে থেলান। ফুটবলের এই ফরশেনের সঠিকতার উপরই অনেক সময় ম্যাচের ফলাফল নির্ভর করে। কোচরা সাধারণত নিজেদের পছন্দের ফরমেশন নিয়ে মাঠে নামলেও শেষ মুহূর্তে তাদের পরিকল্পনা বদলেও ফেলেন। এবারের বিশ্বকাপে ১৮ জুন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ৪-৪-২ ফরমেশন। ৪৮টি দলের মধ্যে ১২টি দল এই ফরমেশনে খেলেছে। চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ডের এই ঐতিহ্যবাহী ফর্মুলা ভারসাম্যের জন্য পরিচিত। তবে সাফল্যের নিরিখে খুব একটা এগিয়ে নেই। মাত্র দু’টি জয় এসেছে এই ছকেÑস্কটল্যান্ডের হাইতির বিরুদ্ধে এবং ইকুয়েডরকে হারিয়েছে আইভরি কোস্ট। অন্যদিকে আধুনিক ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফরমেশন ৪-২-৩-১ ব্যবহার করেছে ১০টি দল। এখানে দুই রক্ষণাত্মক মিডফিল্ডার ডিফেন্সকে সুরক্ষা দেন, তাঁদের সামনে তিন আক্রমণভাগের ফুটবলার একমাত্র স্ট্রাইকারকে সাহায্য করেন। এই ছকে জিতেছে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া। বিশ্বকাপের প্রথম পর্বে সবচেয়ে সফল ফরমেশনগুলোর একটি ৪-১-২-৩। চার ডিফেন্ডার, এক রক্ষণাত্মক মিডফিল্ডার, দুই মিডফিল্ডার এবং তিন ফরোয়ার্ড নিয়ে গড়া এই ছকে খেলেছে ৮টি দল। মেক্সিকো, নরওয়ে, ঘানা এবং কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচ জিতেছে এই ফরমেশন ব্যবহার করে। মেক্সিকো সাফল্য পেয়েছে তাদের দ্বিতীয় ম্যাচেও। তাইতো সবার আগে তারাই দ্বিতীয় রাউ-ে।
বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন ও নেদারল্যান্ডসও এই ছক বেছে নিয়েছে। লিওনেল মেসির আর্জেন্টিনা খেলছে ৪-৩-৩ ফরমেশনে। আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ জয়ে মেসির হ্যাটট্রিকের পিছনেও ছিল এই পরিচিত ছকের কার্যকারিতা। ১৯৭০ সালের পেলের ব্রাজিল এই ফরমেশন কাজে লাগায়। আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপও জিতেছিল একই ছকে। অন্যদিকে ৫-৩-২ ফরমেশন ব্যবহার করে এখনও কোনও দল জিততে পারেনি। তবে পর্তুগালের বিরুদ্ধে ১-১ ড্র করে চমক দেখিয়েছে কঙ্গো। চেক প্রজাতন্ত্র একমাত্র দল হিসেবে খেলেছে ৫-২-৩ ছকে। অস্ট্রেলিয়া ৫-৪-১ ফরমেশন ব্যবহার করে তুরস্ককে ঘোল খাইয়েছে। ৩-৪-১-২ ফরমেশন তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। জার্মানি ও দক্ষিণ কোরিয়া খেলেছে ৩-৪-৩ ছকে। জার্মানি এই বিন্যাসেই এখন পর্যন্ত সর্বোচ্চ সাত গোল করেছে।

 

পূর্বকোণ/কিরণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট