চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, ১১ জনের লাশ উদ্ধার
ফাইল ছবি

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি, ১১ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২৬ | ২:০৪ অপরাহ্ণ

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার পূর্ব লিবিয়ায় অভিবাসীদের গতিবিধি নজরদারি করা ‘আবরিন’ নামে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ১২ জুন দেশটির পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় এলাকায় ভয়াবহ এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

সংস্থাটি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

 

লিবিয়ার কোস্ট গার্ড এবং পূর্বাঞ্চলীয় তোব্রুক শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সমুদ্রের তীরে ভেসে আসা বেশ কিছু মরদেহ তারা উদ্ধার করেছে।

 

কোস্ট গার্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দলগুলো সাদা রঙের বডি ব্যাগে করে মরদেহগুলো তীরে নিয়ে আসছে।

 

এবিসি নিউজ লিখেছে, উন্নত জীবনের আশায় উত্তর আফ্রিকা থেকে ইউরোপের উপকূলে পৌঁছানোর জন্য লিবিয়া উপকূল অন্যতম প্রধান একটি পয়েন্ট। মানব পাচারকারীরা আকারে খুব ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় অভিবাসন প্রত্যাশীদের গাদাগাদি করে তুলে দেয়, ফলে এই বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রতিনিয়ত শত শত মানুষের মৃত্যু হচ্ছে।

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে-এর মধ্যে মধ্য-ভূমধ্যসাগরীয় রুটে ৮০০-রও বেশি অভিবাসন প্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। আর গত বছর এই একই রুটে ১৩০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট