শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শহীদ ওয়াসিম আকরাম একাদশ বিদেশি ফুটবলার সিবি’র একমাত্র গোলে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। আজ শুক্রবার (১৯ জুন) বিকালে অনুষ্ঠিত ফাইনালে দু’দলে বেশ কয়েকজন বিদেশী ফুটবলারসহ জাতীয় দলের কয়েকজন ফুটবলার মাঠে নামেন।
আসরের দ্বিতীয় সেমিফাইনাল আগামী রবিবার (২১ জুন) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ফাইনালের দ্বিতীয় টিকিটের জন্য লড়াই করবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রবাসী কিংস, চট্টগ্রাম।
প্রথম সেমিতে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সালাউদ্দিন সালু। তাকে পুরস্কৃত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিজেকেএস এডহক কমিটির সদস্য ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
এসময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, যুবদল নেতা মিয়া মো. হারুন, হাবিবুর রহমান মাসুম, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তানভীর, জাতীয় দলের সাফ জয়ী সাবেক খেলোয়াড় আনোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, আরিফুর রহমান(মাস্টার আরিফ), রাজিবুল হক বাপ্পী, ম্যাচ অফিসিয়াল আবুল কাসেম, শামসুদ্দিন চৌধুরী, হায়দার কবির প্রিন্স, এম এইচ হাসান, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ মুছা, কাজী মিজানুর রহমান, মো. নাছির, মো. সোহেল হোসেন, ইয়াকুব আলী, আবু বক্কর উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/কিরণ
















