চট্টগ্রাম শনিবার, ২০ জুন, ২০২৬

সর্বশেষ:

খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

২০ জুন, ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে মো. আকসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আকসান একই এলাকার বাসিন্দা এবং সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোরশেদ হোসেনের ছেলে। আকসান সুখছড়ি রহমানিয়া একই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

স্থানীয় দিদার হোসেন জানান, দুপুরে আকসান কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিল। মাঠের একপাশে একটি গর্তে সামান্য পানি ছিল। দুপুর দুইটার দিকে বন্ধুরা বাড়ি চলে গেলেও মাঠে খেলছিল আকসান। কিছুক্ষণ পর এক পথচারী আকসানকে মাঠের পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আকসানকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট