শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়েজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচের সময়সুচী পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন বনাম শহীদ ওয়াসিম আকরাম একাদশ এর মধ্যকার ১ম সেমিফাইনাল খেলাটি ১৯ জুন বিকাল ৩.৩০ টায় নির্ধারিত পূর্বের সুচি অনুযায়ী এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রবাসী কিংস চট্টগ্রাম এর মধ্যকার ২য় সেমিফাইনাল খেলাটি ২০ জুনের পরিবর্তে ২১ জুন রবিবার বিকাল ৩.৩০ টায় অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ফুটবলপ্রেমী দর্শকদের দেশ সেরা ও বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া সেমিফাইনালে উত্তির্ন দলের খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

















