চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৮ জুন, ২০২৬ | ১২:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলমকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার খোরশেদ আলম হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছোট লেচুয়াপ্রাং এলাকার মো. সালামের ছেলে।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালত মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

 

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট