চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

জিয়া স্মৃতি ফুটবলের শেষ চারে মোহামেডান ও প্রবাসী কিংস

১৯ ও ২০ জুন দুটি সেমিফাইনাল

জিয়া স্মৃতি ফুটবলের শেষ চারে মোহামেডান ও প্রবাসী কিংস

ক্রীড়া প্রতিবেদক

১৭ জুন, ২০২৬ | ১১:৪৯ অপরাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১৭ জুন বুধবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠ অনুষ্ঠিত হয়।

 

প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব (নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র) টাইব্রেকারে এস এ ফ্যামিলিকে এবং ২য় কোয়ার্টার ফাইনালে প্রবাসী কিংস চট্টগ্রাম ২-০ গোলে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচ দুটির সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জাহিদুল ও প্রবাসী কিংস চট্টগ্রামে সোহেল রানা। তাদের পুরস্কার প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইন্জিনিয়ার বেলায়েত হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাহবুব আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, শাহরিয়ার জিয়া, শাহিন পাটোয়ারী, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, ম্যাচ অফিসিয়াল মোহাম্মদ কাসেম, হায়দার কবির প্রিন্স, এইচ এম হাসান, বাদশা মিয়া, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মুছা, কাজী মিজানুর রহমান, মো. সোহেল হোসেন, ইয়াকুব আলী।

 

১৯ জুন বিকাল সাড়ে ৩টায় প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়ন বনাম শহীদ ওয়াসিম আকরাম একাদশ এবং ২০ জুন দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রবাসী কিংস চট্টগ্রাম মুখোমুখি হবে।

 

পূর্বকোণ/কিরণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট